প্রকাশিত

২২/১২/২০২৫ ১২:২১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণের শত দিনে প্রযুক্তিনির্ভর পুলিশিং এর মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে, নগরবাসীর স্বস্তির নিঃশ্বাস

প্রকাশিত: ২২/১২/২০২৫ ১২:২১:০০ অপরাহ্ন

ছবি: ।

গত ১০/০৯/২০২৫ খ্রিঃ জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১০০ দিনের মধ্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট ব্যবস্থাপনা ও পুলিশি সেবায় দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর পুলিশ কমিশনার ঘোষণা দেন সিলেটকে দেশের সবচেয়ে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক স্মার্ট নগরীতে রূপান্তর করাই তার লক্ষ্য। তিনি স্পষ্টভাবে জানান,একটি অপরাধমুক্ত সিলেট নগরী প্রত্যয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।এর‌ই ধারাবাহিকতায়, পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মহানগর এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ গত ১০/০৯/২০২৫ খ্রিঃ হতে ১৮/১২/২০২৫ খ্রি: পর্যন্ত অভিযান পরিচালনা করে আটককৃত অবৈধ চোরাচালান পণ্যের মূল্যমান ৫,৪৪,৮০,৭১৭ টাকা(পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার সাতশো সতেরো টাকা)
অপারেশন‌ ডেভিল হান্টের আওতায় ১৫২ জন কে গ্রেফতার করা হয়েছে
হারানো ও চোরাই মোবাইল উদ্ধার ৫৫০ টি।
ভিকটিম উদ্ধার করা হয়েছে ৮৮ জন।
ইয়াবা -৩৬৮৫ পিস
বিদেশী মদ -১৪৫৯ বোতল, চোলাই মদ-৩৯৩ লিটার,
গাঁজা ৯ কেজি ৪১৯ গ্রাম
ফেনসিডিল ৯৭ বোতল উদ্ধার করা হয়েছে। চিহ্নিত ও তালিকাভুক্ত ছিনতাইকারী/চোর/ডাকাত গ্রেফতার ১১৯জন,
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার- ৪৭জন, হোটেল সিলগালা ০৯ টি,
১৬রাউন্ড শর্টগানের লীডবল ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার,
পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ০২ টি ,
বিকাশ প্রতারনার টাকা উদ্ধার- ১,৮২,০০০(এক লক্ষ বিরাশি হাজার)টাকা ও মাদক ও চোরাচালানের অপরাধে মোট ১৮০ টি মামলা রুজু হয়। বিভিন্ন অপরাধে দুই হাজারের অধিক অপরাধী গ্রেফতার করা হয়েছে।। এছাড়াও ট্রাফিক বিভাগ কর্তৃক আটককৃত যানবাহনের সংখ্যা- ৬১৩৩,
মোট মামলা সংখ্যা-৩৭৫৫, জরিমানা আদায়ের পরিমান- ১,৬৮,১১,৮০০/-(এক কোটি আটষট্টি লক্ষ এগারো হাজার আটশত) টাকা।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ কমিশনার সিলেটে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম সমিতি, হোটেল মালিক, ট্রাভেল এজেন্ট, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, বাজার কমিটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা করেন। এসব সভায় উঠে আসা সমস্যা ও প্রস্তাবনা পর্যালোচনা করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। নগরবাসীর পুলিশি সেবা সহজ ও দ্রুত করতে পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে প্রযুক্তিনির্ভর অ্যাপ “GenieA” চালু করা হয়। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা দ্রুত জরুরি পুলিশি সহায়তা ও অপরাধ সংক্রান্ত তথ্য দিতে পারবেন। পর্যায়ক্রমে অনলাইন জিডি ও মামলা, সিসিটিভি ও এআই বিশ্লেষণ, ড্রোন নজরদারি ও অন্যান্য আধুনিক সেবা যুক্ত করা হচ্ছে ।বর্তমানে সিলেট মেট্রোপলিটনের সকল থানায় GenieA অ্যাপ চালু ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সিলেট মহানগরীতে GenieA অ্যাপ-এর মাধ্যমে পুলিশি সেবা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি চালিত রিকশা বিরোধী অভিযানে মেট্রোপলিটন এলাকা প্রায় ব্যাটারি চালিত রিকশা মুক্ত করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাস্তা দখল করে বসানো দোকান সরিয়ে নির্ধারিত স্থানে বসার জন্য বলা হয়েছে।
ট্রাফিক সমস্যা নিরসনে সড়কে অবৈধ যানবাহন ও অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেজিস্ট্রেশনবিহীন যান, অবৈধ সিএনজি ও রিকশা, রুট পারমিটবিহীন গাড়ি এবং যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিএনজি ও প্যাডেল রিকশার ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নির্ধারিত সময় ছাড়া ভারী যানবাহন নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এতে যানজট ও দুর্ঘটনা কমেছে। পার্কিং এর জন্য জায়গা ও স্ট্যান্ডে গাড়ির সংখ্যা নির্ধারন করা হয়েছে । মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কমিশনারের নির্দেশনায় সিলেট মহানগরীর ১১৮টি স্কুলে “সচেতনতা ও সামাজিকীকরণ” কর্মসূচি চালু করা হয়। এতে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ট্রাফিক আইন ও পরিবেশ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পর্যটননগরী সিলেটে অতিথিদের নিরাপত্তায় আবাসিক হোটেল ও ট্রাভেল এজেন্সিতে নজরদারি জোরদার, কাগজপত্র যাচাই এবং মানবপাচার ও প্রতারণাসহ অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৯.৩০ মিনিটের পর খাবার হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ কমিশনার সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইন মেনে চলা ও অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রযুক্তিনির্ভর GenieA অ্যাপের ব্যবহার ও সুবিধা সম্পর্কে ধারণা দেন। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দায়িত্ব গ্রহণের পর গৃহীত প্রতিটি সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে এবং এর সুফল নগরবাসী ইতোমধ্যে পাচ্ছেন।

শুভ প্রতিদিন/এমকে