তারাপুর চা বাগান থেকে আওয়ামী লীগ নেতা, ছাতকের সাবেক মেয়রকালাম চৌধুরী আটক
তারাপুর চা বাগান থেকে আওয়ামী লীগ নেতা, ছাতকের সাবেক মেয়রকালাম চৌধুরী আটক
প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৬:০২:১৯ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট মহানগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং এর আগে ছাতক পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ হিসেবে পরিচিত।
গ্রেফতারের পর তাকে সিলেটের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এমকে