সিলেটে জামানত খোয়ালেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সব প্রার্থী
সিলেটে জামানত খোয়ালেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সব প্রার্থী
প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৬:৪৯:২৭ অপরাহ্ন
ছবি: ।
সিলেটকে বলা হয় জাতীয়পার্টির দ্বিতীয় দুর্গ। এ কারণে রংপুরের পরই সিলেটকে বিশেষ গুরুত্ব দেয় জাতীয়পার্টি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আশানুরূপ ভোট পায়নি জাতীয়পার্টি। এ দলটির সব প্রার্থীই জামানত খুইয়েছেন। শুধু জাতীয়পার্টিই নয়, জামানত হারিয়েছেন চারটি আসনে প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও। সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির এক লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মাওলানা হাবিবুর রহমান পান এক লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। আসনটি প্রদত্ত ভোট ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। জামানত রক্ষায় ভোটের প্রয়োজন ৪০ হাজার ৬৯২। কিন্তু আসনটিতে ৮ প্রার্থীর মধ্যে ছয় জনই এ অঙ্কের ভোট পাননি। এসব প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান ২ হাজার ৭০১, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া ২৩৯ ভোট, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ৩১৪, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সঞ্জয় কান্ত দাস ৮০১, কমিউনিস্ট পার্টির আনোয়ার হোসেন ৯০৭ ও বাংলাদেশ সামাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল এক হাজার ১৩৪ ভোট পান। এ আসনে প্রার্থী দিতে পারেনি জাতীয়পার্টি। সিলেট-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে বিএনপির এমএ মালিক এক লাখ ১৫ হাজার ৪৫০ ভোটে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পান ৭৫ হাজার ৬৭৪ ভোট। আসনটিতে মোট প্রদত্ত ভোট দুই লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ২৫ হাজার ৫৮০ ভোট। কিন্তু সেখানে জাতীয় পার্টির আতিকুর রহমান দুই হাজার ৬৩০, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী এক হাজার ৩৯১ ভোট, স্বতন্ত্র মুস্তাকিম রাজা চৌধুরী ৪ হাজার ১৯৯ ও মইনুল বাকর ২৯৭ ভোট পান। সিলেট-৪ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী এক লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট ও প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পান ৭১ হাজার ৩৯১ ভোট। আসনটিতে প্রদত্ত ভোট ২ লাখ ১১ হাজার ৫১৮। আসনটিতে জামানত রক্ষায় ভোট প্রয়োজন ৩৩ হাজার ৮২০। কিন্তু সেখানে জাতীয় পার্টির মুজিবুর রহমান এক হাজার ৯৬৬, ইসলামী আন্দোলনের সাইদ আহমদ দুই হাজার ৭২৪ ও গণঅধিকার পরিষদের জহিরুর ইসলাম পান ৫৬১ ভোট। সিলেট-৫ আসনে চার প্রার্থীর বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট ও বিএনপি জোটের জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পান। আসনটিতে মোট প্রদত্ত ভোট দুই লাখ ১১ হাজার ৫১৮। জামানত রক্ষায় প্রয়োজন ২৬ হাজার ৪৩৯ ভোট। আসনটি বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট পান। তিনি জামানত রক্ষা করেছেন। কিন্তু অপর প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগের বিলাল উদ্দিন ৩৭২ ভোট পান। সিলেট-৬ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির এমরান আহমদ চৌধুরী এক লাখ ৯ হাজার ৯১৭ ভোটে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন পান এক লাখ ১ হাজার ৫৬৯ ভোট। আসনটিতে প্রদত্ত ভোট দুই লাখ ৪৩ হাজার ৬৯৬। জামানত রক্ষায় প্রয়োজন ৩০ হাজার ৪৬২ ভোট। আসনটিতে জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর ১ হাজার১৭০ ভোট, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান এক হাজার ৩৮৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম পান ২৩ হাজার ৮৪৬ ভোট।
সিলেট-২ আসনে ছয় প্রার্থীর মধ্যে বিএনপির তাহসিনা রুশদীর লুনা এক লাখ ১৭ হাজার ৯৫৬ ভোটে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী পান ৩৮ হাজার ৬৩৫ ভোট। আসনটিতে প্রদত্ত ভোট এক লাখ ৬৪ হাজার ৫০৭। জামানতের জন্য প্রয়োজন ২০ হাজার ৫ শ’। কিন্ত আসনটিতে জাতীয় পার্টির মাহবুবুর রহমান এক হাজার ৪২০ ভোট, ইসলামী আন্দোলনের আমির উদ্দিন এক হাজার ৪০৮ ভোট, গণফোরামের মুজিবুল হক ৬৩৭ ভোট পান।
এ আসনটিতে প্রার্থী দিতে পারেনি জাতীয়পার্টি ও ইসলামী আন্দোলন।
কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্রে এমন শর্ত রাখা হয়। ইসির শর্ত অনুযায়ী সিলেটের ছয়টি সংসদীয় আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা কেউই প্রদত্ত ভোটের আটভাগের একভাগ পাননি।
এইচ বি বা