সিলেটের যে এলাকায় ‘ইফতারি’ দেয়া-নেয়া নি ষি দ্ধ ঘোষণা
সিলেটের যে এলাকায় ‘ইফতারি’ দেয়া-নেয়া নি ষি দ্ধ ঘোষণা
প্রকাশিত: ২২/০২/২০২৬ ০২:২৫:৫৩ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের এক উপজেলায় ইফতারি দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে সামাজিক আন্দোলন। কেউ ইফতারি দিলে বা গ্রহণ করলে উভয়কেই দিতে হবে জরিমানা। এই সংগঠনের নাম আলফালাহ পরিষদ, শেরুলিয়া। আর নিষেধাজ্ঞার আওতাভুক্ত গ্রামগুলো হচ্ছে পশ্চিম গড়র গ্রাম, মধ্য গড়র গ্রাম, পূর্ব গড়র গ্রাম ও মাঝর গ্রাম। রমজান শুরুর কয়েকদিন আগ থেকেই এই ৪টি গ্রামে ইফতারির দেওয়া নেওয়া নিষেধের প্রচারণা চালানো হচ্ছে। সিলেট অঞ্চলে যে ইফতারি প্রথা একসময় ছিল ভদ্রতা, সৌজন্যতা আর আভিজাত্যের প্রতীক, এখন সেটা রীতিমতো একটা আতঙ্কের নাম। গত কয়েক বছর সিলেট অঞ্চলে ইফতার দেওয়া নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতায় হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। এরপর থেকে ইফতারির ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং সর্বমহলে প্রচার হয় যে, এটা ধর্মীয় আইন বা বিধির কোনো অংশ নয়. স্রেফ সামাজিক নিয়ম। কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসা এই সামাজিক নিয়মটাই একটা সময় ‘সামাজিক অত্যাচারে’ রূপান্তর হলে আস্তে আস্তে ইফতারির প্রচলন বন্ধের ব্যাপারে মানুষ আগ্রহী হয়ে উঠেন। তবে, বিষয়টি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে।
সামাজিক এ আন্দোলন শুরু হয়েছে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে। তবে পুরো উপজেলায় নয়, একটি ইউনিয়নের ৪টি গ্রামে এ নিষেধাজ্ঞা ও জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে।
মাইকে চালানো প্রচারণায় বলা হচ্ছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে স্থানীয় আল-ফালাহ পরিষদ তাদের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করবে।
এইচ বি বা