প্রকাশিত

২৬/০২/২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন

Advertisement

দেশজুড়ে

জামিনে মুক্তি পেলেই আ.লীগ নেতাকর্মীদের গ্রে প্তা রে র নির্দেশ

জামিনে মুক্তি পেলেই আ.লীগ নেতাকর্মীদের গ্রে প্তা রে র নির্দেশ

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন

জামিনে মুক্তি পেলেই আ.লীগ নেতাকর্মীদের গ্রে প্তা রে র নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জামিনে পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।


রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষর করা এক চিঠিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে—


(১) কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।


(২) প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’


চিঠিতে আরো বলা হয়েছে, ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।



এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement