প্রকাশিত

২০/০৪/২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন

Advertisement

দেশজুড়ে

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত ১

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত ১

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত ১

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।


এছাড়া আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।


সোমবার (২০এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাবলু দক্ষিণ দেশিবাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলে ভ্যানচালক মারা যান। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, আহত শিক্ষক খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে। তার বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement