প্রকাশিত

১০/০৫/২০২৬ ০৪:১৮:২২ অপরাহ্ন

দেশজুড়ে

৪ মাসের মধ্যে দ্বিতীয়বার সংসার ভাঙল ধর্মীয় বক্তা ত্বহা আদনান ও সাবিকুন্নাহারের

৪ মাসের মধ্যে দ্বিতীয়বার সংসার ভাঙল ধর্মীয় বক্তা ত্বহা আদনান ও সাবিকুন্নাহারের

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৪:১৮:২২ অপরাহ্ন

ছবি: ।

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র ৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।


গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল।


শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এক গণমাধ্যমকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।


​সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।


​উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা আবারও ঘটা করে বিয়ে করেন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও স্থায়ী হলো না।




এইচ বি বা