প্রকাশিত

১৮/০৬/২০২৬ ০৬:৩৭:০৯ অপরাহ্ন

খেলাধুলা

গোল্ডকাপের ফাইনাল

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৬:৩৭:০৯ অপরাহ্ন

ছবি: ।



আগামী শনিবার (২০ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী ২০ জুন জাতীয় স্টেডিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ এ তথ্য জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে কেবল পাঠ্যবইভিত্তিক না রেখে খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান, গণিত ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি দেশের শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও নেতৃত্বগুণ তৈরির একটি বড় উদ্যোগ।

প্রতিযোগিতায় এক কোটিরও বেশি শিক্ষার্থী, চার লাখের বেশি শিক্ষক এবং কোটি কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

এত বড় পরিসরের এই আয়োজন জাতীয়ভাবে আরও বেশি প্রচার পাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।


sa