ছবি: ।
প্রশাসনিক জট নগরের সুবিদবাজার এলাকার প্রবাসী সুবরু মিয়া তারই এক উদাহরণ। ব্রিটেনের কার্ডিফে বসবাসরত এই প্রবাসী কয়েকদিনের জন্য দেশে এসে জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধনের জন্য সিলেট সিটি করপোরেশনে আবেদন করেন। গত ২৯ অক্টোবর তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু এর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার সংশোধনকৃত কপি পাননি তিনি। শুধু সুবরু মিয়া নন, এরকম অনেক মানুষ নগর ভবনে ঘুরছেন দিনের পর দিন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। একই অবস্থা সিলেটের গ্রামাঞ্চলের লোকজনেরও। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো আবেদন ৬ ঘণ্টার বেশি থাকে না। তবে সংশোধনের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী যদি জন্ম নিবন্ধনের পর ৯০ দিনের মধ্যে আবেদন আসে, সেটির অনুমোদন আমরা দিতে পারি। এর বেশি সময় হলে তা জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখায় পাঠাতে হয়।
'ফাইল প্রসেসিং'এ সময় ক্ষেপন
অধিক বিপাকে প্রবাসীরা
কেউ নামের বানান ঠিক করতে, কেউ জন্মতারিখ পরিবর্তনে বা ঠিকানা সংশোধনের জন্য। শুভপ্রতিদিন'র প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ
করে জন্ম নিবন্ধন করা যতটা না সহজ, যদি সেই নিবন্ধনে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে সংশোধন প্রক্রিয়া যেন এর থেকেও জটিল। দীর্ঘসূত্রতা আর প্রশাসনিক জটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নগর ভবনে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার পর সেটি পেতে তেমন কোনো ভোগান্তি পোহাতে না হলেও আগের জন্ম নিবন্ধন সংশোধন করতে হলেও মাসের পর মাসও ঘুরতে হয়। নগর ভবনের এ শাখার লোকজন 'ফাইল প্রসেসিং' এর কথা বলে সে সময় ক্ষেপন করেন। এ ফাইল প্রসেসিং এর বিষয়ে খোঁজ নিলে জানা যায়, অনলাইনে আবেদন করার পর নগর ভবনে সেটি জমা দিতে হয়। এরপর স্থানীয় সরকার বিভাগ থেকে সেটি মুদ্রণ হয়ে আসে। এই ফাঁকে অনেকের মুল্যবান সময় নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু আবেদন অত্যন্ত দ্রুততার সঙ্গে সমাপ্তি হয়। ফলে এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ রয়েছে।
লন্ডন প্রবাসী সুবরু মিয়া অভিযোগ করে শুভপ্রতিদিন'কে বলেন, আমি খুব অল্প সময়ের জন্য দেশে এসেছি। সব কাগজ ঠিকঠাক জমা দিয়েছি, কিন্তু সংশোধন প্রক্রিয়া শেষ হচ্ছে না। প্রতিদিন ঘুরছি, বলছেন 'অপেক্ষা' করেন। শুধু সুবরু মিয়াই নন, আরও অনেকেই প্রতিদিন এমন ভোগান্তির শিকার হচ্ছেন। জিন্দাবাজার কুড়িটুলার বাসিন্দা রিমা বেগম থাকেন ঢাকায়। সম্প্রতি তিনি তাঁর জন্ম সনদ সংশোধনের আবেদন করেন। কিন্তু মাসখানেক হলো কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ গেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। আমরা যতগুলো আবেদন পাঠাচ্ছি, স্থানীয় সরকার শাখা থেকে ততগুলো অনুমোদন আসছে না। তাই সংশোধনকৃত কপি দিতে দেরী হচ্ছে। তবে আমাদের এখানে কোনো সংশোধন ফেলে রাখা হয় না।
এ বিষয়ে জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শুভ প্রতিদিন/এমকে