শ্নের মুখে বাংলাদেশের নতুন রহস্য স্পিনার
রহস্যে ঘেরা বোলিং অ্যাকশন, নাকি নিয়মের বেড়াজাল
প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৭:৩২:২৭ অপরাহ্ন
এবারের এশিয়ান খেলায় টি-টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। গতকাল শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে ওয়ানডে অভিষেকও।
কিন্তু জাতীয় দলের হয়ে দুই সংস্করণে অভিষেকের আনন্দের মধ্যেই দুঃসংবাদ-সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ ওঠায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই রহস্য স্পিনারকে।
আমিরাতের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। বিপিএলে দুবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন আলিস। ওই ম্যাচের পরই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। সে বছরের অক্টোবরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান আলিস।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন–বিষয়ক বিধিমালা অনুযায়ী, এখন আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে আলিসের বোলিং অ্যাকশনের মূল্যায়ন করা হবে।
পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে আলিসের বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ হবে। অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। গত বছর বিপিএলের সময়ও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।
বিসিবির তত্ত্বাবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর আবারও প্রশ্নবিদ্ধ হলো আলিসের অ্যাকশন।
কেএন