প্রকাশিত

১৭/১১/২০২৫ ১১:৫২:০০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

নগরীর বর্জ্যে মরছে ছড়া-নদী

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১১:৫২:০০ পূর্বাহ্ন

ছবি: এভাবেই খোলা ড্রেন আর ডাস্টবিন দিয়ে নগরীর সবধরণের বর্জ সুরমা নদীতে গিয়ে পড়ছে। পরিবেশের পাশাপাশি দূষিত করছে পানিও।

সিলেট নগরী থেকে প্রতিদিন ৮ থেকে ১০ টন বর্জ্য সরাসরি ড্রেন, ছড়া ও নদীতে পড়ছে। এতে ড্রেনগুলো দিয়ে পানি প্রবাহে বিঘ্ন ঘটছে, পাশাপাশি ড্রেনের ময়লা গিয়ে ছড়াতে পড়ছে, অনেক সময় সেগুলো গিয়ে মিশছে নগর ঘেঁষা সুরমা নদীতে। তা ছাড়া সুরমা নদীর পাড় ঘেঁষা এলাকার মানুষজনও বিভিন্ন প্রকার ময়লা-আবর্জনা সরাসরি নদীতে ফেলে দিচ্ছে। আর এসব ফেলে দেওয়া বর্জ্যের কারণে বিপন্ন হয়ে সুরমা নদী হারাচ্ছে তার নাব্যতা।
নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, সিলেট নগরীতে প্রতিদিন প্রায় ৪৭৫ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন সংগ্রহ করতে পারে মাত্র ২৫৫ টন। বাকি বর্জ্যের বড় অংশই অনিয়ন্ত্রিতভাবে ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে, আর প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ টন বর্জ্য
সরাসরি ড্রেন, নদী, খাল ও নালায় ফেলা হচ্ছে। অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলায় সিলেট নগরীতে পরিবেশদূষণ বেড়েই চলেছে। ড্রেনগুলো বর্জ্যে ভরে যাচ্ছে, খাল-নালাহারাচ্ছে তাদের স্বাভাবিক প্রবাহ। বর্ষা এলেই সেই বর্জ্য জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ফলে অল্প বৃষ্টিতেই নগরীর রাস্তাঘাট পানিতে ডুবে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনভোগান্তি। নগরীর কাজিরবাজার খেয়াঘাট পর্যন্ত ঘুরে দেখা যায়, নদীর পাড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রকার ময়লা-আবর্জনা ফেলা রয়েছে। গৃহস্থালি ও বাজারের বর্জ্য ফেলা হচ্ছে নদীর ধারেই। এতে নদীর পানি দূষিত হচ্ছে এবং জলজ প্রাণীর ওপর পড়ছে মারাত্মক প্রভাব। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকে যেখানে-সেখানেময়লা ফেলে দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে। তাদের মতে, এ বিষয়ে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. ফারজানা ফারজানা রাইহান বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে আরও সচেতনা বৃদ্ধিতে কাজ করতে হবে। আর ড্রেন, ছড়া বা নদীতে তো কোনভাবেই ময়লা ফেলা যাবে না। এটা নিয়ে কাজ করতে হবে। মানুষকে সচেতনার দিকে উদবোধ করতে হবে। নরগীতে কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনানা ফেলে এর জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় গুলোতে সচেতনতা মূলক ক্যাম্পেইন করতে পারে পারে। বার বার যখন এগুলোর গুরুত্ব বুঝাতে থাকবেন তখন পরিবর্তন আসবে। সিটি কর্পোরেশন চাইলে শাবিপ্রবি শিক্ষার্থী, স্থানীয় সমিতির যুবক ও অন্যান্য সংগঠনের যারা কাজ করছেন তাদের লাগাতে পারে। তারা সচেতনতা নিয়ে স্বেচ্ছাসেবী মূলক কাজ করতে পারে। এর বাহিরে নগরীর বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিতে পারে, এবং কোন ডাস্টবিনে কোন বর্জ্য রাখা হবে সেটাও বলে দিতে হবে। এলাকার লোকজন যেন যেখানে সেখানে ময়লা না ফেলে এর জন্য জরিমাণার বিধান করতে পারে, অপরদিকে সম্মাননাও দিতে পারে।

তারা চাইলে মসজিদের সচেতনতা মূলক কথাবার্তা বলতে পারে। এর বাহিরে যখন বাসা থেকে ময়লা সংগ্রহ করে তখনই যে বর্জ্য আলাদা করে ফেলে সেক্ষেত্রে পরবর্তীতে গৃহস্থলী বর্জ্য আলাদা করতে কোন অসুবিধা হবে না।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. ফারজানা ফারজানা রাইহান বলেছেন, সিলেট নগরীর ড্রেন, ছড়া ও নদীতে ময়লা-আবর্জনা ফেলা গুরুতর সমস্যা। তিনি বলেন, নগরীতে ড্রেন, ছড়া বা নদীতে কোনোভাবেই ময়লা ফেলা যাবে না। এটি প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নাগরিকদের সচেতন করতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে উল্লেখ করে ড. রাইহান বলেন, মানুষের অভ্যাস ছোটোবেলা থেকেই গড়ে ওঠে।
তাই শিক্ষার্থীদের ওপর বিশেষভাবে ফোকাস রাখা এবং বারবার সচেতনতা দেওয়াই পরিবর্তনের মূল চাবিকাঠি। তিনি বলেন, সিটি কর্পোরেশন চাইলে শাবিপ্রবির শিক্ষার্থী, স্থানীয় যুব সমিতি ও অন্যান্য সংগঠনকে যুক্ত করতে পারে। তারা স্বেচ্ছাসেবীভাবে সচেতনতামূলক কাজ করতে পারবে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন এবং সেগুলোতে কোন ধরনের বর্জ্য ফেলা হবে তা স্পষ্টভাবে জানানো হলে মানুষ সঠিকভাবে বর্জ্য পরিচালনায় উৎসাহিত হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার জন্য জরিমানা ব্যবস্থা এবং সচেতন নাগরিকদের সম্মাননা প্রদান কার্যকর হবে উল্লেখ করে ড. রাইহান আরও বলেন, সিটি কর্পোরেশন চাইলে মসজিদ্রে জনসচেতনতামূলক বার্তা দিতে পারে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, আমরা নাগরিকদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালাচ্ছি। সামনে আরও সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। নগরীতে প্রায় ৪৭টি ছোট-বড়ছড়া রয়েছে, আর বড় ড্রেন রয়েছে প্রায় ৩১টি। আমরা নিয়মিত সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছি।


শুভ প্রতিদিন/এমকে