প্রকাশিত

১৯/১১/২০২৫ ১১:১২:০০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে দুদকে জমা পড়া অভিযোগের ৪০ ভাগই বাতিল

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১১:১২:০০ পূর্বাহ্ন

ছবি: সিলেটে দুদকে জমা পড়া অভিযোগের ৪০ ভাগই বাতিল।

#তুচ্ছ ঘটনা নিয়েও করা হয় অভিযোগ
মাহমুদ খান
পারিবারিক বিরোধ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এমনকি ব্যক্তিগত বিরোধের জের ধরেও দুদকের কাছে অভিযোগ জমা পড়ে। আবার নাম পরিচয়বিহীন অভিযোগকারীও থাকেন। ফলে দুদকের সিলেট কার্যালয়ে জমা পড়া অভিযোগগুলো চল্লিশ ভাগই আমলে নিতে পারেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাধ্য হয়ে এগুলো বাতিল করতে হয়। বাকি ষাটভাগ অভিযোগও তদন্তকালে নানা অসঙ্গতি ধরা পড়ে। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত অভিযোগ নিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তদন্ত কর্মকর্তাদের। এমন তথ্য পাওয়া গেছে দুদক কর্মকর্তাদের সাথে কথা বলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলা ও বিভাগীয় দুদক কার্যালয়ে প্রতি মাসে গড়ে প্রায় ১শ'টি অভিযোগ জমা হয়। কিন্তু এর মধ্যে প্রায় ৪০ শতাংশ অভিযোগই বাতিলের খাতায় চলে যায়। বাতিলের সবগুলো অভিযোগই তফশিল বহির্ভূত বা অসম্পূর্ণ। তাছাড়া তুচ্ছ ঘটনাগুলোও জমা হয় এ কার্যালয়ে। ফলে সেগুলো অনুসন্ধানের জন্য নেওয়া হয় না।
দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের হিসাব অনুযায়ী, জেলা কার্যালয়ে প্রতি মাসে প্রায় ৫০টি অভিযোগ আসে। একই সঙ্গে বিভাগীয় কার্যালয়ে সমপরিমাণ অভিযোগ জমা হয়। দুটি কার্যালয়ের যৌথভাবে মাসে প্রায় ১০০টি অভিযোগ দাঁড়ায়। এর মধ্যে কেবল ৬০ শতাংশই অনুসন্ধানের জন্য নির্বাচিত হয়। সিলেট জেলা কার্যালয়ের গত দুই মাসের অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, আগস্টে জেলা কার্যালয়ে ৪২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২১টি প্রকাশ্য অনুসন্ধানের জন্য নেয়া হয়, ৭টি দুদক কমিশনে পাঠানো হয় ও ১৪টি প্রাথমিক বাছাই কমিটির সভায় বাতিল করা হয়। অক্টোবর মাসে ৪৫টি অভিযোগ আসে, যেখানে ৯টি প্রকাশ্য অনুসন্ধান হয়, ৯টি দুদক কমিশনে প্রেরণ করা হয় ও ২১টি প্রাথমিক বাছাই কমিটির সভায় বাতিল করা হয়।
তবে সিলেটের অন্যান্য দপ্তরের মতো ভূমি সংক্রান্তের বিরোধের জের ধরেও অনেকে দুদকে নাম সর্বস্ব অভিযোগ করেন। আর এসব অভিযোগ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কেবল হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকার আহবান রয়েছে দুদকের।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক রাফী মো. নাজমুস্ সা'দাৎ বলেন, আমাদের কাজ মূলত ঘুষ, অবৈধ অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের উপর। তবে অধিকাংশ অভিযোগ এই বাইরে আসে। অনেক অভিযোগে নির্দিষ্ট তথ্য থাকে না, যেমন-কার কোথায় কী অবৈধ সম্পত্তি আছে তা উল্লেখ করে না। তাই সেগুলো বাছাই কমিটির সভায় বাতিল হয়ে যায়। সম্পূর্ণ তথ্যযুক্ত অভিযোগগুলোর উপর আমরা অনুসন্ধান পরিচালনা করি। তিনি আরও জানান, অভিযোগ জমা হলে তা প্রথমে যাচাই-বাছাই করা হয়। প্রয়োজন হলে দুদক কমিশনে প্রেরণ করা হয়, সেখানে উচ্চপর্যায়ের সভার মাধ্যমে সেগুলো বাছাই করা হয়। এরপর পুনরায় জেলা কার্যালয়ে ফিরে আসে, তারপর কমিশনে জমা দেওয়া হয়। অনুসন্ধান শুরু হয় এবং প্রতিবেদন তৈরি করে


শুভ প্রতিদিন/এমকে