প্রকাশিত

১৯/১১/২০২৫ ১১:১৬:৫৩ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে দুই সাংবাদিক হত্যার মর্মান্তিক ঘটনা ও দুঃসহ স্মৃতি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১১:১৬:৫৩ পূর্বাহ্ন

ছবি: ফতেহ ওসমানী এ.টি.এম তুরাব।

বিশ্ব সাংবাদিক দিবসের প্রাক্কালে কোনো স্মৃতি রোমন্থন করতে গেলেই চোখে ভাসে কর্মচঞ্চল দুজন সহকর্মীর মুখ। একজন ফতেহ ওসমানী, অপরজন এটিএম তুরাব। ১৫ বছর আগে নগরের শাহী ঈদগাহে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের সাহসী সাংবাদিক পঞ্চাশোর্ধ ফতেহ ওসমানী। আর ১৫ মাস আগে নগরের জিন্দাবাজারে বিএনপির রাজনৈতিক কর্মসূচি কভার করতে গিয়ে প্রাণ হারান উদীয় মান সাংবাদিক এটিএম তুরাব।
২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন।

২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদমতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮/১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ফতেহ ওসমানী মারা যাওয়ার পর পুলিশ মামলাটিতে ৩৯৬ ধারাটি যুক্ত করে। পরে দুই দফা তদন্ত শেষে প্রথমে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ও পরে এয়ারপোর্ট থানার এসআই আব্দুল আলীম মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন। চার্জশিট যাদের নামে করা হয় তারা হলেন-সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা বাজার এলাকার দুর্লভপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে বর্তমানে নগরীর ইলাশকান্দি আলতু মিয়ার কলোনির বাসিন্দা সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দাম (২২), জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. কাশেম আলী (২২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার আমতলী গ্রামের রাজন মিয়ার ছেলে বর্তমানে শাহপরাণ থানার টুলটিকর এলাকার বাসিন্দা সুমন (২২), নগরীর আরামবাগ ১৩ নম্বর বাসার সিরাজ মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), কিশোরগঞ্জ সদর থানার নগুয়া গ্রামের আজিজুর রহমান ওরফে আব্দুল আজিজের ছেলে বর্তমানে শাহপরাণ থানার বটেরতল বাবু মিয়ার কলোনির বাসিন্দা মো. ফয়ছল আহমদ রাসেল (২৩) ও সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ভাটিপাড়ার (গণকা) জাহান নুরের ছেলে বর্তমানে উত্তর বালুচর আল-ইসলাহর বাসিন্দা শাহ আলম (২৪)। ওই আসামিদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে কাশেম আলী ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর উল্লেখিত আসামিদেরকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২১ মে চার্জগঠন করে আদালত এ মামলার বিচারকার্য শুরু করেন। মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মাালায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এছাড়া এ রায়ে ৫ হাজার জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদ দেওয়া হয় আসামিদের। ২০২২ সালের ৩১ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস। রায় ঘোষণার সময় দন্ডিত মো. কাশেম আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে। এছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম

শুভ প্রতিদিন/এমকে