ছবি: ।
বহু আগে সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়িয়ে সংবাদপত্রে শিরোনাম হয়েছিলেন "যিনি নাসিম তিনি সাইচ্ছা"। সেই নাসিম আবারও শিরোনাম হলেন, তবে এবার সাংবাদিকের সঙ্গে বিরোধে নিজ নয়, চেয়ারপার্সনের দলের দুর্দিনে পদলোভ দেখিয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সিলেট নগরের কাজিটুলা মক্তবগলির একটি মাদারাসায় দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় চেয়ারপার্সন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর জন্য নিজ দলের নেতাকর্মীরদের তো মন খারাপ, বিরোধীরাও দেশের এই মাতৃতুল্য নেত্রীর জন্য ব্যাথিত। কিন্তু ব্যতিক্রম দেখালেন সদ্য দলীয় পদবী নিয়ে বিতর্ক সৃষ্টিকারী নেতা নাসিম হোসেইন। মহানগর বিএনপির আয়োজনে দলীয় নেত্রীর জন্য নগরীর একটি মাদরাসায় গতকাল দোয়া মাহফিল ও খাদ্যবিতরণের আয়োজন করা হয়। সেখানে নাসিম হোসেইন ব্যানারে নিজের নামের শেষে মহানগর সভাপতি এ অবস্থায় সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তাঁর পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু নাসিমের কোনো পদ স্থগিত করেনি বিএনপি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে রুহুল কবির রিজভীর স্বাক্ষরে নতুন আরেকটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, ভুলবশত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে তাঁর দলীয় পদ স্থগিত ছিল না।
লিখেন। আর এতেই উপস্থিত অনেক বিএনপি নেতাকর্মী আপত্তি তুলেন। নেতাকর্মীদের তোপের মুখে বাধ্য হয়ে ব্যানার থেকে নিজের পদবীসহ নাম ঢাকতে বাধ্য হন নাসিম হোসেইন। আর এরপরেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আর এ ঘটনা জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়েন বিএনপির এই নেতা। অনেকেই সামাজিক যোগাযোগ যখন চরম মাধ্যমে লিখেছেন, দল ও জাতি দুর্দিনে ফ্যাসিস্টদের কবলে তখন তিনি আকাশে উড়াল দিয়ে মার্কিন মুল্লুকে ছিলেন আয়েশে। সেই নেতা আবার দলের সদস্যপদ ফিরে পেতেই পাগলপারা হয়ে উঠেছেন পদের জন্য।
আর এরূপ ঘৃণ্য কর্মে চরম হতাশ দলীয় নেতাকর্মীসহ সূধীজন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ মার্চ ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে বিদেশে চলে যান নাসিম হোসেইন। ওই বছরের ১ আগস্ট কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ৪ নভেম্বর নাসিম হোসেইনকে বাদ দিয়ে সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ অবস্থায় নাসিম হোসেইন নিজেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দাবি করছেন। নাসিম হোসেইন জানান, কেন্দ্র থেকে ভুলবশত তাঁর পদ-পদবি স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সভাপতি হিসেবে নাসিম হোসেইনের দায়িত্বপালনে কোন নির্দেশনা আমি পাইনি। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমি দায়িত্বপালন করে যাচ্ছি।
শুভ প্রতিদিন/এমকে