লিটন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মনোনীত
প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১২:৩৪:২০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের তরুণ রাজনীতিক ক্রীড়াসংগঠক এনামুল হক লিটন সিলেটের খ্যাতনামা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পত্রে বলা হয় লিটনের যোগ্যতা, সাংগঠনিক ও সামাজিক দক্ষতা এবং ক্রিড়া বিষয়ক সংশ্লিষ্টতা বিবেচনা কওে তাঁর আগ্রহের প্রেক্ষিতে তাঁকে এ ক্লাবের সহ সভাপতি মনোনীত করা হয়েছে। দানবীর রাগীব আলীর নেতৃত্বাধীন এ ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন লিটন ক্লাবের উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
উল্লেখ্য এনামুল হক লিটন সিলেটে এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন। যুক্তরাজ্য ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার আমকোনা গ্রামে।
শুভ প্রতিদিন/এমকে