প্রকাশিত

১৫/১২/২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন

সিলেট জুড়ে

শ্রমিক লীগ নেতা শানুর আলীর দাপটে তটস্থ সিলেট বিকেবি

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন

ছবি: সর্ব ডানে শ্রমিক লীগ নেতা শানুর আলী, বামে (২য়) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

বাংলাদেশের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক দুর্নীতি, অপশাসন ও সিন্ডিকেট নিয়ন্ত্রিত শাসনে চলছে দীর্ঘ দিন ধরে। ২০২৪ সালের 'জুলাই বিপ্লব'এর পর সাধারণ কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও বাস্তবে ঘটেছে ঠিক তার বিপরীত। ব্যাংকের পুরনো দুর্নীতিগ্রস্থ সিন্ডিকেট নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টে আবারো ক্ষমতার কেন্দ্র বিন্দুতে স্থান করে নিয়েছে। জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম নামে একটি অস্বীকৃত ও অকার্যকর সংগঠন ছিলো। বর্তমানে এই ফোরামের নামে জাতীয়তাবাদী আদর্শের অপব্যবহার করে ব্যাংকের নিয়োগ, বদলি, পদোন্নতি, টেন্ডারসহ সব কার্যক্রমকে দুর্নীতির চক্রে পরিণত করা হয়েছে। তাদের সিলেট
অঞ্চলের দায়িত্ব পালন করছেন শানুর আলী নামের চতুর্থ শ্রেনীর কর্মচারি। অভিযোগ আছে টাকা দিলে বদলি নিশ্চিত। শানুর আলীর অপকর্ম সিলেটবিভাগীয় অফিসের দৃষ্টি গোচর হলে, দীর্ঘ দিন কর্মরত থাকা সিলেট অফিস থেকে জকিগঞ্জ বিকেবি শাখায় বদলী করা হলে শানুর আলী চ্যালেঞ্জ দিয়ে জকিগঞ্জ থেকে বিকেবি বন্দরবাজার শাখায় কর্মরত আছেন। আর এর প্রধান ভূমিকা পালন করছে খোলস পাল্টানো কেন্দ্রীয় বিকেবি সিবিএর নেতারা। গত ১৯/১১/২০২৫ খ্রিষ্টাব্দ কেন্দ্রীয় সিবিএ প্যাডে যেখানে বিশেষ চিহ্ন দিয়ে লিখা আছে কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত চিটিতে জকিগঞ্জ বিকেবি শানুর আলীকে কেন্দ্রীয় কমিটির বিনাপ্রতিদন্ধিতায়

সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে পত্র ইস্যু করা হয়। অথচ এই শানুর আলী ২০২৩-২০২৪ সালে শ্রমিক লীগ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ছিলেন। মুটো ফোনে জানতে চাইলে শানুর আলী শ্রমিক লীগের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, যে দল সরকারে থাকে তাকে সমর্থন করতে হয় এখানে সমস্যার কিছু নেই। শ্রমিক দলের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, বিকেবি চতুর্থ শ্রেণির কর্মচারি শ্রমিক দলের কোনো অন্তর্ভূক্ত সদস্য নহেন। তার কোনো অপকর্মের দ্বায় সিলেট শ্রমিক দল বহন করবে না।



শুভ প্রতিদিন/এমকে