প্রকাশিত

১৫/১২/২০২৫ ০৬:০০:৩৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

তাহিরপুরে ফসলরক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৬:০০:৩৮ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আঙ্গারুলি হাওরে এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মো. মাহবুবর রহমান।
জানা গেছে এবছর তাহিরপুর উপজেলায় ৭৩টি প্রকল্পে ৬৭ কিলোমিটার বাঁধের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার প্রধান বোরো ফসলি ধানের হাওরগুলো পড়েছে তাহিরপুর উপজেলায়। এর মধ্যে শনির হাওর , মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, আঙ্গারুলি হাওর ও গুরমা বর্ধিতাংশ হাওর অন্যতম।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. কাইছার আলম ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
তাহিরপুরে কর্তব্যরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। হাওর থেকে এখনো পুরোপুরি পানি সরেনি। যেকারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

শুভ প্রতিদিন/এমকে