ছবি: মঙ্গলবার সকালে পত্রিকার সম্পাদক রেজাউল হাসান লোদী’র (কয়েস লোদী) ও নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম ও ব্যবস্থাপনা সম্পাদক সাদিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেটের দৈনিক পত্রিকা শুভ প্রতিদিন। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন পত্রিকার সম্পাদক রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম ও ব্যবস্থাপনা সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারেক আহমদ, মাহমুদ খান, মিলন তালুকদার ও কামরান আহমদ।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শুভ প্রতিদিন/এমকে