বিজয় দিবসে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র শ্রদ্ধা
প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০২:০৭:০৯ অপরাহ্ন
ছবি: ।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধের শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ। এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদগণের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক সাঈদা পারভীন, চেম্বারের নির্বাহী সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মোঃ ইমরান হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইউনা আলম প্রমুখ।
শুভ প্রতিদিন/এমকে