প্রকাশিত

১৭/১২/২০২৫ ০৬:৫৩:৫০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ শুরু

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৬:৫৩:৫০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জে ১০৩ কোটি টাকা ব্যয়ে ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে।

আজ দুপুরে কাজ শুরু বিষয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাজের বিনিময় টাকা (কাবিটা) নীতিমালার আলোকে জেলার হাওরের বাঁধ মেরামত ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ১৫ ডিসেম্বর জেলার ১২টি উপজেলার হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়।

জেলায় ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিটা নীতিমালার আওতায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরো জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা প্রকল্পের আওতায় বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ গত সোমবার (১৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে, যা ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাশসক (সার্বিক) আয়শা আক্তার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

এসময় উপস্থিত ছিলেন, পরিবশে রক্ষা আন্দোলনের আবু নসর, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের প্রতিনিধি আশরাফ হোসেন লিটন, মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।


শুভ প্রতিদিন/এমকে