ছবি: ।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব 2025’ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-2025’’ এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 17 ডিসেম্বর 2025 বুধবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট মাঠে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-2025’’-এ বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট বনাম তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর মধ্যকার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট 4-2 গোলে তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয় তথা উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর অধ্যক্ষ মোঃ ছোরাব আলী ও তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর অধ্যক্ষ লোকমান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন, সিলেট জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আজিম উদ্দিন, ম্যাচ কমিশনার সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন প্রমুখ।
প্লেয়ার অব দ্যা ফাইনাল : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর 02 নং জার্সিধারী খেলোয়াড় মেহেদি।
সর্বোচ্চ গোলদাতা : তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর 11 নং জার্সিধারী খেলোয়াড় শামীম।
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর 14 নং জার্সিধারী খেলোয়াড় আব্দুর রহমান।
ফেয়ার প্লে ট্রফি : সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
বার্তা প্রেরক
মোঃ নূর হোসেন
জেলা ক্রীড়া অফিসার, সিলেট
ও
সদস্য-সচিব, এ্যাডহক কমিটি
সিলেট জেলা ক্রীড়া সংস্থা।
17.12.2025
এমকে