প্রকাশিত

২১/১২/২০২৫ ০৪:২৪:৫৩ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে অবৈধ ভারতীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৪:২৪:৫৩ অপরাহ্ন

সিলেটে অবৈধ ভারতীয় অস্ত্র উদ্ধার

সিলেটে ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদে ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় বিজিবি পান্থুমাই বিওপি জেলার গোয়াইনঘাট উপজেলা সীমান্তে একটি বিশেষ টহল পরিচালনা করে। তারা সীমান্তবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পান্থুমাই এলাকায় অবস্থান নেন।
বিজিবির কাছে তথ্য ছিলো কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারি গ্রুপের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে। পরবর্তীতে চোরাকারবারীরা অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি ১ টি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করে।
এদিকে, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে উক্ত এলাকা হতে বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ২৫ টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেল এর স্প্রিং উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালান এর মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement