প্রকাশিত

২২/১২/২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময়সূচি জারি, আজ থেকেই কার্যকর

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট নগরীতে দোকানপাট খোলা রাখার সময়সূচি সংশোধন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত এই আদেশ আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর সব খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে। মিষ্টির দোকান, মুদি মালামালের দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির দোকানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে।
আজ থেকেই এ আদেশ কার্যকর করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এসএমপি।

শুভ প্রতিদিন/এমকে