ছবি: ।
সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শেষ হচ্ছে আজ সোমবার (২২ ডিসেম্বর)। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা লোকসংস্কৃতির কিংবদন্তি মরমী সাধক হাসন রাজার স্মরণে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
উৎসবের ১ম দিনে গতকাল রবিবার গান শুনতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো ভক্তরা। একের পর এক বাউল শিল্পীরা গাইতে থাকেন হাসন রাজার কালজয়ী সব গান। দুই দিনব্যাপী হাছন উৎসবের শেষ দিন আজ সোমবারে সঙ্গিত পরিবেশন করবেন স্থানীয় বাউল শিল্পীরা।
শুভ প্রতিদিন/এমকে