জালালপুরে দারুল কেরাত সাপ্তাহিক শাখা কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন
ছবি: ।
দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাপ্তাহিক শাখা কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- কুরআন শিক্ষা ও সহিহ তিলাওয়াত মানুষের ঈমানি জীবন গঠনের মূল ভিত্তি। দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীন শাখা কেন্দ্রগুলো কুরআন শিক্ষায় যে অবদান রেখে চলেছে, তা সমাজে নৈতিকতা ও দ্বীনি চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শাখা কেন্দ্রের নাজিম অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খানের সভাপতিত্বে ও ক্বারী সাদিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা আনহার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর আলীয়া মাদরাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি শামসুল হক বিন আফতাব, ফ্রান্স ন্যাশনাল প্রেসক্লাব সদস্য ও বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আহাদ, সহকারী শিক্ষক ওলিউর রহমান মাসুম, ক্বারী শহিদুল ইসলাম, ক্বারী মিজানুর রহমান, ক্বারী আবদুল আজিজ মাহতাব, ক্বারী মুরসালিন আহমদ, ক্বারী মইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন- শিশু-কিশোরদের শৈশব থেকেই শুদ্ধ কিরাআত, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হলে নিয়মিত কুরআন শিক্ষার বিকল্প নেই। বক্তারা অভিভাবকদের প্রতি সন্তানদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষক ও ক্বারীদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করেন।
শুভ প্রতিদিন/এমকে