প্রকাশিত

২৩/১২/২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের ১টিসহ জমিয়তকে ৪ আসন ছেড়েছে বিএনপি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন করেছে বিএনপি। জোটগত এই সিদ্ধান্তে জমিয়তকে সিলেটের ১টি গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জমিয়তকে ছেড়ে দেওয়া আসন ও প্রার্থীরা হলেন- সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম), নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল আফেন্দী (মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম), নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, এই ৪টি আসনে বিএনপি কোনো নিজস্ব প্রার্থী দেবে না। তিনি দলের নেতাকর্মীদের জোটের সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, ‘কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


শুভ প্রতিদিন/এমকে