ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করে। সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এই আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে চারটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে দুইজন বিএনপি প্রার্থী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা সংগ্রহ করেছেন। সিলেট-৩ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এখানে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংগ্রহ করেছেন। সিলেট-৪ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থী। সিলেট-৫ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এই আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিলেট-৬ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা সংগ্রহ করেছেন।
শুভ প্রতিদিন/এমকে