সিলেট গ্যাস ফিল্ডস এর ৪৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্টিত
সিলেট গ্যাস ফিল্ডস এর ৪৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্টিত
প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৪:৪২:৪১ অপরাহ্ন
ছবি: ।
পেট্রোবাংলার অন্যতম গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় কোম্পানির ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কোম্পানি পরিচালক-পর্ষদের চেয়ারম্যান জনাব আবুল মনসুর মো: ফয়েজ উল্লাহ, সাবেক সচিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মোঃ রেজানুর রহমান ও অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: আব্দুল জলিল প্রামানিক এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন ও প্রক্রিয়াকরণপূর্বক বিক্রয় করে কোম্পানি সর্বমোট ২৭৪০.৮২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৮৭৬.৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং ৫৩৮.৫৯ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করেছে। কোম্পানির সচিব তারেক আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট