প্রকাশিত

২৮/১২/২০২৫ ০৬:০৮:১২ অপরাহ্ন

সিলেট জুড়ে

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৬:০৮:১২ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনছুরা (২০) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনছুরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শুভ প্রতিদিন/এমকে