প্রকাশিত

২৮/১২/২০২৫ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোয়াইনঘাটে মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মর্টার শেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, জাফলং বাজারের ভাঙারি ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মর্টার শেলের মতো একটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে এটি উদ্ধার করেছে।
দোকানমালিক রুবেল মিয়া জানান, অজ্ঞাত এক ব্যক্তি বস্তুটিকে 'সাবমারসিবল মোটর' হিসেবে তাঁর কাছে বিক্রি করেছিলেন। তিনি বস্তুটির ওজন অনুযায়ী মাত্র এক কেজি দামে এটি কিনে নেন। পরবর্তীতে সেটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। একপর্যায়ে ইন্টারনেটে অনুসন্ধান করে দেখা যায় যে এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর দোকানদার নিজেই পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে বর্তমানে নিরাপদ পুলিশি হেফাজতে রেখেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মর্টার শেলটি উদ্ধারের পর যথাযথ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


শুভ প্রতিদিন/এমকে