প্রকাশিত

২৯/১২/২০২৫ ০৬:১৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের ছয়টি আসনে ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৬:১৮:০০ অপরাহ্ন

ছবি: ।

উৎসবমুখর পরিবেশে সিলেটে শেষ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। শেষ দিনে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৪৭ জন। সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।

শুভ প্রতিদিন/এমকে