প্রকাশিত

২৯/১২/২০২৫ ০৮:৫৯:৪৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের ১৯ আসনে ১৪৫ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৮:৫৯:৪৭ অপরাহ্ন

ছবি: ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৭১ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৪৭ জন। সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে ৪৬ জনের মধ্যে ৩৮ জন, মৌলভীবাজার জেলার চারটি আসনে ৩৩ জনের মধ্যে ৩১ জন এবং হবিগঞ্জ জেলার চারটি আসনে ৩৬ জনের মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করা ১০ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জনের মধ্যে ৯ জন, সিলেট-৩ আসনে ১১ জনের মধ্যে ৯ জন, সিলেট-৪ আসনে ৮ জনের মধ্যে ৭ জন, সিলেট-৫ আসনে ৮ জনের মধ্যে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জনের মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শেষ পর্যন্ত ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মৌলভীবাজার জেলার চারটি আসনে স্বতন্ত্রসহ মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হবিগঞ্জ জেলার চারটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


শুভ প্রতিদিন/এমকে