প্রকাশিত

২৯/১২/২০২৫ ০৯:০০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

উৎসবমুখর পরিবেশে সিলেটে মনোনয়ন দাখিল

সিলেটের ছয় আসনে যারা মনোনয়নপত্র জমা দিলেন

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৯:০০:০০ অপরাহ্ন

ছবি: ।

উৎসবমুখর পরিবেশে সিলেটে শেষ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। শেষ দিনে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৪৭ জন। সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।
তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০ জন এবং সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মনোনয়ন দাখিলকারীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্চয় কান্ত দাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আইনুর রহমান মাহসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। তারা হলেন, বিএনপির মোছা. তাহসিনা রশিদ, স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াছ, খেলাফত মজলিশের মুহাম্মদ মুনতাছির আলী, গণফোরামের মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণঅধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুস শহীদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন।
সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয় সিলেট-৩ আসনে। তবে দাখিল হয়েছে ৯টি। এ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নূরুল হুদা জুনেদ, জাতীয় পার্টির (জিএম কাদের) মোহাম্মদ আতিকুর রহমান, বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, জামায়াতে ইসলামীর মওলানা লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর।
সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৭ জন। তারা হলেন, বিএনপির আরিফুল হক চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আলী হাসান, জাতীয় পার্টির (জিএম কাদের) মোহাম্মদ মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ।
সিলেট-৫ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল হয়েছে ৬টি। মনোনয়ন দাখিলকারীরা হলেন, জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দীন, খেলাফত মজলিশের মোহাম্মদ আবুল হাসান, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক মনোনয়ন দাখিল করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদও মনোনয়ন জমা দেন।
সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন। এ আসনে মনোনয়ন দাখিলকারীরা হলেন, বিএনপির ইমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ বাদুন নূর এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।


শুভ প্রতিদিন/এমকে