প্রকাশিত

৩০/১২/২০২৫ ১১:০৪:২০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:০৪:২০ পূর্বাহ্ন

ছবি: ।

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। সব জল্পনা-কল্পনা আর দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি শোক ও কর্মসূচি ঘোষনা করেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে মহানগর বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। এটি আজ মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রা:) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মরহুমার রুহের মাগফেরাত কামনায় হযরত শাহজালাল (রা:) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং কাজীরবাজার মাদ্রাসায় পবিত্র কোরআন খতমে কোরআন শেষে বাদ আসর শাহজালাল (রা:) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরীর গভীর শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সকল সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

শুভ প্রতিদিন/এমকে