প্রকাশিত

৩০/১২/২০২৫ ১১:০৬:৪৮ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

মানুষের মধ্যে নির্বাচনি পরিবেশ নিয়ে আস্থা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:০৬:৪৮ পূর্বাহ্ন

ছবি: ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতীতে অনুষ্ঠিত সবচেয়ে স্বচ্ছ তিনটি জাতীয় নির্বাচন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেসব কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেসব দৃষ্টান্ত অনুসরণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে নির্বাচনি পরিবেশ নিয়ে আস্থা রয়েছে, তবে এই আস্থা আরও জোরদার করা প্রয়োজন। যাতে কোনো ধরনের শঙ্কা বা ভয় না থাকে এবং ভোটের দিন নারী-পুরুষ নির্বিশেষে সব বয়স ও পেশার মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন। এ জন্য একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা বোধ যেন আরও শক্তিশালী হয় এ জন্য অতীতের নির্বাচনগুলোর আগে যেসব আইনশৃঙ্খলা রক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেগুলো অনুসরণ ও বাস্তবায়ন করা।


শুভ প্রতিদিন/এমকে