জনগণ ঈদের আনন্দে ভোট দিতে যাবে : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:০৭:৫২ পূর্বাহ্ন
ছবি: ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচন হবে এটা জনগণ মনে করে।
তিনি বলেন, জনগণ ঈদের আনন্দে ভোট দিতে যাবে বলে আমরা আশা করছি, ইনশাআল্লাহ। নির্বাচনের ফলাফল ১২ তারিখের ভোটের মাধ্যমেই আসবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা স্পষ্ট আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে, তারা এবার নতুন মুখ দেখতে চায়। সেই প্রত্যাশা থেকেই আমরা আশা করি, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোটের পক্ষে জনগণ তাদের সমর্থন জানাবে, ইনশাআল্লাহ।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রচারের প্রধান বিষয় হচ্ছে গণভোট। গণভোটের ‘হ্যাঁ’ মার্কায় ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, এই ‘হ্যাঁ’ মার্কায় ভোট না দিলে জুলাই আন্দোলনের কোনো অস্তিত্ব থাকবে না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী মাঠে রয়েছে এবং ইনশাআল্লাহ গোটা দেশবাসী এই আন্দোলনের পাশে থাকবে।
শুভ প্রতিদিন/এমকে