ছবি: ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা থেকেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, এটাই সাধারণ মানুষের বড় আশা। তিনি বলেন, জনগণ চায় তাদের ভোট ধানের শীষে পড়ুক, এ বিষয়ে আমরা আশাবাদী। সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দিয়ে আমরা নির্বাচনি মাঠে কাজ করছি।
তিনি আরও বলেন, নির্বাচনে চ্যালেঞ্জ থাকবেই, কারণ প্রতিপক্ষ আছে বলেই চ্যালেঞ্জ থাকবে। এসব বাস্তবতা মাথায় রেখেই আমরা সামনে এগোচ্ছি। ইনশাল্লাহ, আমরা সফল হবো। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি সব সময়ই গুরুত্বপূর্ণ। অতীতেও বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এখনও নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তাই এসব বিষয় মাথায় রেখে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
শুভ প্রতিদিন/এমকে