প্রকাশিত

০১/০১/২০২৬ ০৮:১১:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের শোকসভা

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৮:১১:৫৪ অপরাহ্ন

ছবি: ।

বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা বুধবার জিন্দাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ডক্টর এম এ মোশতাক এর সভাপতিত্বে ও তাহমিনা আহাদ রোজির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউসার আহমেদ।
আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখা গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, ইয়ামিন চৌধুরী, ডক্টর এম এ মোশতাক, তাহমিনা আহাদ রোজি, সার্জেন্ট মো. আবুল হোসেন, এডভোকেট মো. শাহজাহান, কাউসার আহমেদ, মো. ছাদিকুর রহমান, শেখ ফারুক আহমেদ, মশিউর রহমান চৌধুরী, সায়েম উদ্দিন রুহেল, মাসুম আহমদ চৌধুরী, তাহুরা আহমদ মিম, কবি কামাল আহমেদ, সাঞ্জিদা রশিদ, রোহান আহমেদ প্রমুখ।
বক্তারা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের বীরসেনানী বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্তি করার জোর দাবী জানানো হয়।


শুভ প্রতিদিন/এমকে