প্রকাশিত

০২/০১/২০২৬ ১১:৪৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ০২/০১/২০২৬ ১১:৪৪:০০ অপরাহ্ন

ছবি: ।

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্টিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন মাইসান গ্রুপ এর এম.ডি. ডা. মিফতাহুল হোসেন (সুইট)।

মাইসান গ্রুপের ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন বাবর এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের ল্যাবরেটরিজ এর সিও সাফওয়ান হোসেন স্বপ্নীল।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র স্টাফ সাব্বির আহমদ। কনফারেন্সে উপস্থিত ছিলেন মাইসান গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কনফারেন্সে মাইসান ল্যাবরেটরিস, মাইসান হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিকল, মাইসান কনজ্যুমার, ডা. সুইট এন্ড মেডিসিন শপ, রয়্যাল ল্যাব ডট কম এবং সাপ্তাহিত আমাদের সিলেট এর প্রতিনিধিরা তাদের বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে মাইসান গ্রুপের এম.ডি. ডা. মিফতাহুল হোসেন (সুইট) বলেন, গ্রাহকদের দ্রুত সময়ে মানসম্পন্ন সেবা দিতে মাইসান গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রুপের সকল প্রতিষ্ঠান সততা ও দক্ষতার সাথে কাজ করছে। আগামী বৃহৎ পরিসরে সেবা দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি গ্রুপের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

শুভ প্রতিদিন/এমকে