প্রকাশিত

০৩/০১/২০২৬ ০১:৩৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে মনোনয়ন যাচাইয়-বাছাইয়ে ঠিকলেন যারা

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০১:৩৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলার চারটি আসনের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়েছে। এসব আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মো. রাশেল উল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব বাতিলের পর্যাপ্ত কাগজপত্র উপস্থাপন করতে না পারায় কয়েকজনেরমনোনয়নপত্র আপাতত স্থগিত করা হয়েছে। এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামীকাল রোববার পর্যন্ত চলবে।

শুভ প্রতিদিন/এমকে