প্রকাশিত

১৩/০১/২০২৬ ০৭:০১:৪৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিলওয়ারের বার্ষিক আয় ১৬ লাখ ৯৩ হাজার ৬২২ টাকা, সম্পদ আছে কোটি টাকার

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৭:০১:৪৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেট ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইন তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেো। সেখানে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬২২ টাকা, আর স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছেন৩ কোটি ৬ লাখ ৪৮ হাজার ৯৯২ টাকা। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা তাকমীল। তাঁর বিরুদ্ধে নাশকতার একটি মামলা থাকলেও তিনি এতে অব্যাহতি পেয়েছেন। পেশা হিসেবে ব্যবসা ও চাকুরির কথা উল্লেখ করেছেন তিনি। আয়ের খাতে দেখানো হয়েছে, কৃষিখাত থেকে ৬৪ হাজার ৩৯২ টাকা, বাড়ি বা এপার্টমেন্ট ভাড়া থেকে ১ লাখ ৪৬ হাজার ২৪২ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৩৯ হাজার ৩৫২ টাকা, চাকুরি থেকে ৬ লাখ ৬৩ হাজার ৬৩৬ টাকা এবং অন্যান্য খাত থেকে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর কোনো আয় নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। অস্থাবর সম্পদের হিসাবে নগদ অর্থ ৫০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ৩২ লাখ ৬ হাজার ৩০ টাকা, বন্ড ও শেয়ার ৩৬ লাখ টাকা, সঞ্চয়পত্র ৭৫ লাখ টাকা, প্রাডো জিপ গাড়ি ১০ লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি সোনা ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক পণ্য ৬৯ হাজার টাকা এবং আসবাবপত্র ও ফার্নিচারসহ ৪০ হাজার টাকা দেখানো হয়েছে। এসব অস্থাবর সম্পদের অর্জনকালীন ও বর্তমান মূল্য দেখানো হয়েছে মোট ১ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৯৯২ টাকা। তাঁর স্ত্রীর নামে ১ লাখ টাকার অস্থাবর সম্পত্তির তথ্যও উল্লেখ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৯২ দশমিক ৬৫ শতক কৃষি জমি, যার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৬৯৯ টাকা এবং ৫ দশমিক ৬০ শতক অকৃষি জমি, যার মূল্য ২২ লাখ ৬৯ হাজার ৬৬৭ টাকা। এছাড়া তাঁর নামে তিনটি এপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ৯১ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকা এবং বর্তমান মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। তাঁর স্ত্রীর নামে ৩ শতক জমি রয়েছে, যার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা; অর্জনকালীন ও বর্তমান মূল্য একই। দায়দেনার হিসাবে ব্যাংক ঋণ ৬১ লাখ ২৯ হাজার ৩১ টাকা, ব্যক্তিগত ঋণ ১ কোটি ৩ লাখ ২৯ হাজার ৩৭১ টাকা এবং ক্রেডিট কার্ডে দায় ১ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা উল্লেখ করা হয়েছে। আয়কর বিবরণীতে বার্ষিক আয় দেখানো হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৭৬৫ টাকা ও মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮ টাকা।


শুভ প্রতিদিন/এমকে