৪১ বছর একই স্কুলে শিক্ষকতা করে বিরল সম্মান নিয়ে বিদায় নিলেন গোলাপগঞ্জের ‘ডলি দিদি’
প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৬:৪৮:০০ অপরাহ্ন
ছবি: ।
৪১ বছর একই স্কুলে শিক্ষকতা করে বিরল সম্মান নিয়ে বিদায় নিলেন গোলাপঞ্জের এক প্রাথমিক শিক্ষিকা। ‘ডলি দিদি’ নামে সমধিক পরিচিত এই শিক্ষিকার নাম স্মৃতিকা রাণী দেব। তিনি উপজেলার দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটি, এলাকাবাসী এবং শিক্ষক-শিক্ষিকা ও সাবেক এবং ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আনন্দঘন আয়োজনে বিদায় জানানো হয় তাঁকে। এসময় বক্তারা তারঁ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে তাঁর সুন্দর জীবন ও সুস্থান্থ্য কামনা করেছেন।
বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সুলতান উদ্দিন কয়েছের সভাপতিত্বে ও সমাজসেবী রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুবায়ের আহমদ, প্রবীণ শিক্ষাবিদ বিধান পাল, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম, সমাজসেবী গোলাম মোস্তফা খান, আব্দুল হামিদ খান, জয়নাল আবেদীন, বাবুল আহমদ, মুজিবুর রহামন জিতু, আব্দুল জলিল চেরাগ, আব্দুল আজাদ, রুহুল আবেদ, শাহজাহান আহমদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা মিতা বেগম, সুলতানা বেগম। অনুষ্ঠান শেষে বিদায় শিক্ষক স্মৃতিকা রাণী দেবকে ফুর ছিটিয়ে লাল গালিচা বিছিয়ে সাজানো গাড়িতে করে তাঁর বাসায় পৌছে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান মারজান এবং গীতা পাঠ করেন পূর্ণিমা মালাকার।
শুভ প্রতিদিন/এমকে