প্রকাশিত

১৭/০১/২০২৬ ১০:৫৭:২২ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ জন

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১০:৫৭:২২ পূর্বাহ্ন

ছবি: ।


সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ডেস্ক রিপোর্ট