প্রকাশিত

৩০/০১/২০২৬ ০৯:১১:০১ অপরাহ্ন

সিলেট জুড়ে

বারেকটিলায় বিস্ফোরক তৈরির নানা দ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৯:১১:০১ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির দ্রব্যাদি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে র‌্যাব-৯ এর একটি টিম উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এসব বিস্ফোরক দ্রব্যা উদ্ধার করে।

উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে ৬টি ইলেকট্রনিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ৫৪ ইঞ্চি কর্ডেক্স ও ১কেজির বেশি ইন্ডিয়ান পাওয়ার জেল। র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব দ্রব্যাদি উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদ্ধাররকৃত বিস্ফোরক দ্রব্যাদি তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে।


এমকে