সুনামগঞ্জের সীমান্তে ১৮৩০ পিস ইয়াবাসহ আটক ২
সুনামগঞ্জের সীমান্তে ১৮৩০ পিস ইয়াবাসহ আটক ২
প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৫:৩৪:০৭ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি প্রতিনিধি দল ১৮৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ নামক একটি হোটেলে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানরত দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন— মো. শুকুর আলী, পিতা মৃত নূর হোসেন বেপারী, বাড়ি সাউদপাড়া, কলমাকান্দা, নেত্রকোনা এবং আবু তাহের, পিতা মো. হোসেন আলী, বাড়ি গুইলাকান্দা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত তাকবে বলে জানান মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন।
এমকে