আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার মধ্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে --মাহবুব চৌধুরী। দেশের জন্য এই নির্বাচন একটা ট্রানজিশন --- বিএনপি নেতা মাহবুব চৌধুরী।
জনতার ভোটে জনতার সরকার গঠন করতে চায় বিএনপি --- মাহবুব চৌধুরী
প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৭:০৬:৪১ অপরাহ্ন
ছবি: সিলেট ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে তুয়াকুল ইউনিয়ননের বাজার ও বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারনা করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী মাহবুব চৌধুরী।।
জনতার ভোটে জনতার সরকার গঠন করতে চায় বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। ধানের শীষের প্রার্থী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার মধ্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, তাইলে দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এ আসনের সমস্যা গুলো ইতিমধ্যে আমাদের প্রার্থী চিহ্নিত করেছেন, বিজয়ী হলে সমস্যার সমাধান সহ সিলেট সিটির মত করে ব্যাপক উন্নয়ন করে পর্যটন শিল্পের নগরী হিসেবে গড়ে তুলবেন, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, বেকারত্ব নিরসন হবে। দেশের জন্য এই নির্বাচন একটা ট্রানজিশন, যার সফলতার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। এ কর্মসূচীতে আরো ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, হাজি রশিদ আলী, মোং আলাউদ্দিন, এনামুল হক, আনফর আলী, আব্দুন নুর, মছদ্দর আলী, মান্নান, আলিম উদ্দিন, তুয়াকুল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমূখ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর পক্ষে গনসংযোগ কালে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী উপরোক্ত কথা বলেন।
১লা ফেব্রোয়ারী রবিবার সিলেট ৪ আসনের গোয়াইনঘাট উপজেলার তুয়াকুল ইউনিয়নের বাজার বিভিন্ন গ্রামে তিনি সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের কাছে ধানের শীষে ভোট চান ও আরিফুল হক চৌধুরীর লিফলেট তুলে দেন।
এইচ বি বা