সতর্ক করল নির্বাচন কমিশন গিয়াস উদ্দিন তাহেরিকে
সতর্ক করল নির্বাচন কমিশন গিয়াস উদ্দিন তাহেরিকে
প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৫:৫৯:৪৪ অপরাহ্ন
ছবি: ।
নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।
এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।
এইচ বি বা