প্রকাশিত

০২/০২/২০২৬ ০৯:২০:০৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

জৈন্তাপুরে অভিযানে ২ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৯:২০:০৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের জৈন্তাপুরে পরিবেশবিধ্বংসী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা বালু সোমবার (২ ফেব্রুয়ারি) উন্মুক্ত নিলামে বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় বোমা মেশিন ব্যবহার করে সবুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের তথ্য পেয়ে অভিযান চালায় প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‌‌‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু আজ সোমবার বিকেল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ওই এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’


শুভ প্রতিদিন/এমকে