নির্বাচন ঘিরে হবিগঞ্জে জিওসি ১৭ পদাতিক ডিভিশনের পরিদর্শন ও মতবিনিময়
প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৩:৩২:০৩ অপরাহ্ন
ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার হবিগঞ্জ জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
আজ জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিদর্শন করেন।
সফরকালে, জিওসি হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, হবিগঞ্জ জেলার অসামরিক প্রশাসন, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়ান্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। জিওসি নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, পরিদর্শনকালে তিনি 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শুভ প্রতিদিন/এমকে