প্রকাশিত

০৬/০২/২০২৬ ০৭:০৪:৫৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

মুক্তাদির সমর্থনে সাইকেল র‍্যালি

মুক্তাদির সমর্থনে সাইকেল র‍্যালি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৭:০৪:৫৭ অপরাহ্ন

ছবি: ।


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।



আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর মিরাপাড়ায় এবং পরে সোবাহানীঘাট এলাকায় হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে এসব কথা বলেন তিনি। এদিকে, খন্দকার মুক্তাদিরের সমর্থনে শুক্রবার সকালে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের নৈতিক ও ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হলেও তাঁদের নিয়োগ ও নিয়োগ অবসানের ক্ষেত্রে এখনো একটি সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগ ও নিয়োগ অবসানের প্রক্রিয়াকে নীতিমালার আওতায় আনা হবে।’
মসজিদকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে ইমামদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখতে ইমাম ও মুসমাজকে সঠিক পথে পরিচালনায় তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে খন্দকার মুক্তাদির ইমামগণ, মুয়াজ্জিনবৃন্দ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাঁদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি অনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।



sa/shu